আগামী ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সাড়ে ৩ ঘণ্টা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ থাকবে।
আগামী ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সাড়ে ৩ ঘণ্টা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে কোনো ধরনের ফ্লাইট ওঠা-নামা করতে পারবে না। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম জানিয়েছেন, রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে আইএলএস ক্যাটাগরি-২ সংক্রান্ত রক্ষণাবেক্ষণ কাজের জন্য।
ক্যাপ্টেন কামরুল জানান, এটি নিয়মিত ফ্লাইট অপারেশনের কাজের অংশ। এই সময়ে রানওয়ের সেন্টারলাইন লাইটস, টাচডাউন জোন লাইটস, স্টপওয়ে ইন্সটলেশন, এবং রানওয়ে-১৪ ও ৩২-এর লাইটিং সিস্টেমের কাজ করা হবে। সংশ্লিষ্ট সব এয়ারলাইন্স ও সংস্থাকে ইতোমধ্যে নোটাম (নোটিস টু এয়ারম্যান) জারি করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ফ্লাইট সূচি সম্পর্কে সচেতন থাকতে এবং প্রয়োজন হলে এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে ফ্লাইটের সময় পুনরায় নিশ্চিত হওয়ার পরামর্শ দিচ্ছে। যাত্রীরা চাইলে বিমানবন্দর কল সেন্টার (১৩৬০০) নম্বরে ফোন করে বিস্তারিত জানতে পারেন।
এর আগেও ২০২২ সালের ১০ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ১০ জুন পর্যন্ত থার্ড টার্মিনালের নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে নির্মাণ কাজের জন্য প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত রানওয়ে বন্ধ রাখা হয়েছিল। এবারও সেই ধারাবাহিকতায় রানওয়ের রক্ষণাবেক্ষণের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


5 Comments
আমরা চিন্তিত!!!
ReplyDeleteদ্রুত কাজ শেষ হবে আশা করছি
ReplyDeleteদ্রুত সংস্কার কাজ শেষ করার অনুরোধ করছি। স্বাভাবিক হউক।
ReplyDeleteদ্রুত সংস্কার হবে মর্মে আশাবাদী।
ReplyDeleteদ্রুত সমস্যার সমাধান হবে আশা করছি!!!
ReplyDelete