শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশের এলাকাকে ‘নীরব এলাকা’ বা ‘সাইলেন্ট জোন’ ঘোষণা
শব্দদূষণ নিয়ন্ত্রণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশের দেড় কিলোমিটার এলাকাকে ‘নীরব এলাকা’ বা ‘সাইলেন্ট জোন’ হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরের উত্তর ও দক্ষিণ দিকের নির্ধারিত এলাকা, স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লে মেরিডিয়ান পর্যন্ত অংশজুড়ে এই সাইলেন্ট জোন কার্যকর থাকবে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬ এর বিধি ৪ অনুসারে, বিমানবন্দরের আশেপাশে শব্দদূষণ নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১ অক্টোবর থেকে এ নিয়ম কার্যকর হবে এবং সেইসঙ্গে বিমানবন্দরের আশেপাশের এলাকায় যে কোনো ধরনের উচ্চশব্দ, হর্ন বাজানো বা শোরগোল করা নিষিদ্ধ থাকবে।


4 Comments
প্রয়োজনীয়, তবে সকল হাসপাতাল এবং আবাসিক এলাকায় একই ব্যবস্থা রাখতে হবে!
ReplyDeleteপরিবেশ দূষনরোধে ভাল সিদ্ধান্ত
ReplyDeleteসকল ক্ষেত্রে নিরবতা কাম্য!
ReplyDeleteঅন্যান্য জায়গাগুলোতে যেমন-হাসপাতাল এখানেও নিরবতা কাম্য।
ReplyDelete