Editors Choice

3/recent/post-list

পাকিস্তান ক্রিকেটে ধাক্কা, প্রধান নির্বাচকের পদ থেকে ইস্তফা দিয়েছেন মোহাম্মদ ইউসুফ।

পাকিস্তান ক্রিকেটে ধাক্কা, প্রধান নির্বাচকের পদ থেকে ইস্তফা দিয়েছেন মোহাম্মদ ইউসুফ।


পাকিস্তান ক্রিকেটে আরেকটি ধাক্কা এসেছে, প্রধান নির্বাচকের পদ থেকে ইস্তফা দিয়েছেন মোহাম্মদ ইউসুফ। ব্যক্তিগত কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে এই পদ থেকে অব্যাহতি চেয়েছেন তিনি। বাবর আজম, শান মাসুদের মতো খেলোয়াড়দের সাফল্যের দিকে ফিরিয়ে আনার প্রচেষ্টার মধ্যেই ইউসুফের ইস্তফাকে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

মোহাম্মদ ইউসুফ, যিনি পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচিত, মাত্র ছয় মাস আগে পিসিবি কর্তৃক প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পান। রোববার সামাজিক মাধ্যমে ইউসুফ লিখেছেন, ‘পাকিস্তানের জাতীয় দলের প্রধান নির্বাচকের পদ থেকে ইস্তফা দিচ্ছি। ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। দুর্দান্ত একটি দলের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত ও খুশি। পাকিস্তানের ক্রিকেটের সাফল্য ও উন্নতিতে অবদান রাখতে পেরে আমি গর্বিত।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের দেশে প্রতিভার অভাব নেই। একাত্মবোধেরও ঘাটতি নেই। দলের প্রতি আমার শুভকামনা রইল। সবুজ জার্সিকে গর্বিত করার জন্য তারা সবসময় চেষ্টা করে।’

গত মার্চ মাসে ইউসুফ পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন। তার সময়ে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়, এবং ঘরের মাঠে বাংলাদেশ টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে পরাজিত হয়। একের পর এক ব্যর্থতায় পাকিস্তান ক্রিকেট দল কঠিন সময় পার করছে, আর সমালোচনার মুখে পড়েছেন নির্বাচকেরাও। ধারণা করা হচ্ছে, এসব কারণেই হয়তো দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ ইউসুফ।

Post a Comment

6 Comments

  1. ভাল কিছু চাই!

    ReplyDelete
  2. ভাল কিছু হউক এই আশাবাদ ব্যাক্ত করছি।

    ReplyDelete
  3. পরিবর্তন চাই!

    ReplyDelete
  4. পরিবর্তন ভাল কিছু নিয়ে আসবে!

    ReplyDelete