Editors Choice

3/recent/post-list

ছাত্র/ছাত্রীদের বিজয়, এখন থেকে হাফ ভাড়া দিয়ে চলতে পারবেন!

 ছাত্র/ছাত্রীদের বিজয়, এখন থেকে হাফ ভাড়া দিয়ে চলতে পারবেন!

দেশের সব মহানগরে শিক্ষার্থীদের জন্য সপ্তাহে সাত দিন অর্ধেক ভাড়ায় বাসে যাতায়াতের সুবিধা ঘোষণা করা হয়েছে। ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম আজ ঢাকায় একটি সেমিনারে এই ঘোষণা দেন। তিনি জানান, শিক্ষার্থীরা সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত বাসে অর্ধেক ভাড়ায় ভ্রমণ করতে পারবেন, তবে এর জন্য দুটি শর্ত মানতে হবে।

প্রথমত, শিক্ষার্থীদের অবশ্যই তাদের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে অথবা ইউনিফর্ম পরিহিত থাকতে হবে। দ্বিতীয়ত, এই সুবিধা শুধুমাত্র মেট্রো এলাকায় প্রযোজ্য হবে।

এখন পর্যন্ত শিক্ষার্থীরা সপ্তাহে পাঁচ দিন হাফ পাসের সুবিধা পেয়ে আসছিলেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর থেকে সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন। এর আগে ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে বিআরটিএ-এর প্রজ্ঞাপনের মাধ্যমে সপ্তাহে পাঁচ দিন হাফ ভাড়া কার্যকর ছিল, যা এখনও চালু আছে।

সেমিনারের পর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলমের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও কিছু সিদ্ধান্ত জানানো হয়। সেগুলো হলো:

১. ২৪ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বাসে হাফ ভাড়া পাবেন, যা আগে সপ্তাহে পাঁচ দিনের স্থলে সাত দিন কার্যকর হবে।

২. হাফ ভাড়ার জন্য শিক্ষার্থীকে অবশ্যই ইউনিফর্ম পরিহিত থাকতে হবে বা শিক্ষার্থী পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

৩. এই সুবিধা শুধুমাত্র মেট্রো এলাকায় প্রযোজ্য হবে।

নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) নেতারা সম্প্রতি এক সভায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতাদের প্রতি অনুরোধ জানান, যাতে শিক্ষার্থীদের জন্য সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে সাত দিন হাফ ভাড়া কার্যকর করা হয়। তাদের অনুরোধ বিবেচনা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Post a Comment

0 Comments