যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। রোববার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের একটি অফিস আদেশে তাকে অবিলম্বে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়। প্রায় ছয় বছর ধরে তিনি যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সাধারণত একজন কূটনীতিক কোনো মিশনে তিন বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন, কিন্তু সাইদা মুনা তাসনিম দীর্ঘ সময় ধরে এ দায়িত্বে ছিলেন। বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১১তম ব্যাচের এই কর্মকর্তা চলতি বছরের ২৬ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, তাকে দ্রুত বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের দায়িত্ব ছেড়ে ঢাকায় ফিরতে হবে। সাইদা মুনা তাসনিম ২০১৮ সালের ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে দায়িত্ব পালন করে আসছেন। তার মেয়াদ ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে।
সাইদা মুনা তাসনিম বাংলাদেশের পররাষ্ট্র সার্ভিসের ১১তম ব্যাচের কর্মকর্তা। থাইল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন এবং লন্ডনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবেও একাধিক বিভাগের দায়িত্বে ছিলেন।

আওয়ামী লীগ সরকারের অত্যন্ত আস্থাভাজন হিসেবে তিনি ২০১৮ সাল থেকে যুক্তরাজ্যে দায়িত্ব পালন করেছেন। তবে বিএনপি সমর্থক প্রবাসীরা অভিযোগ করে আসছিলেন যে, তিনি লন্ডনের বাংলাদেশ হাইকমিশনকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছেন।
এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা না গেলেও সাইদা মুনা তাসনিমের এই পদক্ষেপকে কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা না গেলেও সাইদা মুনা তাসনিমের এই পদক্ষেপকে কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

5 Comments
আমরা চমকিত!!!!
ReplyDeleteবাংলাদেশকে ধ্বংসের পিছনে এরা বুহলাংশে দায়ী!!!
ReplyDeleteএদের কে বিচারের আওতায় নিয়ে আসা উচিত!
ReplyDeleteএদেরকে বিচারের মাধ্যমে শিক্ষণীয় উদাহরণ তৈরী করুন।
ReplyDeleteএরা দালাল! এরা দেশটা কে খাদের কিনারায় নিতে সাহায্য করেছে!
ReplyDelete