Editors Choice

3/recent/post-list

যুক্তরাষ্ট্রের তৈরী বোমায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের গুজব।

যুক্তরাষ্ট্রের তৈরী বোমায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের গুজব।

হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ তিন দশকের বেশি সময় ধরে সংগঠনটির নেতৃত্বে ছিলেন। গত শুক্রবার রাতে ইসরাইলি বাহিনীর এক আক্রমণে তিনি নিহত হন। জানা গেছে, নাসরুল্লাহকে হত্যার জন্য 'বাংকার-বাস্টার' নামে পরিচিত একটি শক্তিশালী বোমা ব্যবহার করা হয়েছে।

যুদ্ধাস্ত্র বিশেষজ্ঞ এবং নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ অনুসারে, ইসরাইলি যুদ্ধবিমানগুলো প্রতি বোমার ওজন দুই হাজার পাউন্ডের কাছাকাছি ছিল। ইসরাইলের সেনাবাহিনী প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, নাসরুল্লাহকে লক্ষ্য করে ইসরাইল কমপক্ষে আটটি যুদ্ধবিমান ব্যবহার করে, যা এই ‘বাংকার-বাস্টার’ বোমাগুলো বহন করছিল। মোট ১৫টিরও বেশি বোমা নিক্ষেপ করা হয়, যার প্রতিটি ভূগর্ভে প্রবেশ করে বিস্ফোরণ ঘটাতে সক্ষম।

এ ধরনের বোমার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বিএলইউ-১০৯ অন্যতম, যা নির্ভুলভাবে আঘাত হানার নির্দেশনা ব্যবস্থা নিয়ে কাজ করে। মার্কিন সেনাবাহিনীর বিস্ফোরক অস্ত্র বিশেষজ্ঞ ট্রেভর বল উল্লেখ করেছেন, এসব বোমা গভীর ভূগর্ভে প্রবেশ করে বিস্ফোরিত হয়, যা বিশেষভাবে ভূগর্ভস্থ অবস্থানে থাকা লক্ষ্যবস্তুর ধ্বংসের জন্য তৈরি। 

মার্কিন বিমানবাহিনীর নিশানা-সংক্রান্ত বিশেষজ্ঞ ওয়েস ব্রায়ান্টের মতে, নাসরুল্লাহর ভূগর্ভস্থ সদর দফতরে হামলায় যে ধরনের বোমা ব্যবহারের সম্ভাবনা ছিল, তা-ই ঘটেছে।

Post a Comment

4 Comments

  1. এটা আমরা পূর্ব থেকেই জানি!

    ReplyDelete
  2. বিশ্বাস যোগ্য

    ReplyDelete
  3. সবাই ইসলাম বিরোধী। এদের থেকে সাবধান

    ReplyDelete
  4. ইসলাম বিরোধীদের নিকট থেকে সাবধান।

    ReplyDelete