Editors Choice

3/recent/post-list

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ সফরে আসছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ সফরে আসছেন।


মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ সফরে আসছেন। এর আগে তিনি পাকিস্তান সফর করবেন, সেখান থেকে বাংলাদেশে পৌঁছাবেন। 

সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন বলে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র নিশ্চিত করেছে। 

আশা করা হচ্ছে, এই সফর ড. মুহম্মদ ইউনূসের উন্নয়ন কৌশলের ওপর গভীর প্রভাব ফেলবে এবং বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশেষ করে, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের স্বার্থে আরও কল্যাণকর পদক্ষেপ গ্রহণের পথ সুগম হবে। 

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ১৪ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দ্রুত বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন। সে সময় তিনি ড. মুহম্মদ ইউনূসকে ফোন করে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানানোর পাশাপাশি সফরের আগ্রহ প্রকাশ করেছিলেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।

Post a Comment

5 Comments

  1. আপনাকে বাংলাদেশে স্বাগতম। দেশের মানুষের জন্য কিছু করবেন।

    ReplyDelete
  2. বাংলাদেশের মানুষ অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করছে! স্বাগত জানানোর জন্য!

    ReplyDelete