Editors Choice

3/recent/post-list

শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ এবং বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে তিনি ও তার সফরসঙ্গীরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় ঢাকার উদ্দেশে রওনা দেয়।
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সফর ছিল বাংলাদেশের কোনো সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদানের মধ্যে অন্যতম সফলতম। ড. ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। 
এই সফরকালে প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। ড. ইউনূস ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্কে পৌঁছান এবং তার চার দিনের সফরকাল বেশ কর্মব্যস্ত ছিল।

Post a Comment

3 Comments

  1. আপনাকে অভিনন্দন!

    ReplyDelete
  2. ভাল ভাবে ফিরে আসায় আপনাকে অভিনন্দন

    ReplyDelete