Editors Choice

3/recent/post-list

হাবের কার্যনির্বাহী কমিটি বাতিল, প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত বহাল রেখেছে সুপ্রিম কোর্ট

হাবের কার্যনির্বাহী কমিটি বাতিল, প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত বহাল রেখেছে সুপ্রিম কোর্ট



হজ অ্যাজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ কার্যনির্বাহী কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসক নিয়োগে ‘স্থিতাবস্থা’ আদেশটি স্থগিত করে রুল নিষ্পত্তির আদেশ দেয়।

আদালতে বৈষম্যবিরোধী হজ অ্যাজেন্সির পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মো: রুহুল কুদ্দুস কাজল, ড. শাহদীন মালিক, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান এবং ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। অপরদিকে, হাবের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলরা।

গত ১৫ অক্টোবর ‘বৈষম্যবিরোধী হজ অ্যাজেন্সি ও কয়েকটি এজেন্সির’ মালিকের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় এক অফিস আদেশে হাবে প্রশাসক নিয়োগ করে। ওই আদেশে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী সংগঠনটির কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছে।

তবে এই প্রশাসক নিয়োগের প্রতিবাদে হাইকোর্টে রিট করে হাব। রিটের শুনানিতে হাইকোর্ট প্রশাসক নিয়োগের আদেশে ‘স্থিতাবস্থা’ বজায় রাখার নির্দেশ দেয়। এই আদেশের বিরুদ্ধে বৈষম্যবিরোধী হজ অ্যাজেন্সির মালিক আক্তার উজ্জামান আবেদন করেন।

এদিকে, গত মঙ্গলবার হাবের সাধারণ সভার তারিখ ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে চেম্বার কোর্টে সম্পূরক আবেদন করে বৈষম্যবিরোধী হজ অ্যাজেন্সি। আপিল বিভাগের চেম্বার আদালত এই আবেদনের শুনানি নিয়ে হাবের মঙ্গলবারের সাধারণ সভা স্থগিত করে এবং বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ধার্য করে।




Post a Comment

2 Comments

  1. দ্রুত ব্যবস্থা নিন!

    ReplyDelete
  2. দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন।

    ReplyDelete