গণহত্যায় জড়িতদের পালানোর চেষ্টা ঠেকাতে সীমান্ত ও বিমানবন্দরে কঠোর নজরদারি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, গণহত্যায় জড়িত অনেক ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। তিনি বলেছেন, এই গণহত্যায় জড়িত কেউ যাতে পালাতে না পারে, সেজন্য সীমান্ত এবং বিমানবন্দরগুলোতে কঠোর নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জুলাই-আগস্ট গণহত্যা সংক্রান্ত একটি বিশেষ বিবৃতিতে তিনি এই তথ্য প্রকাশ করেন। উপদেষ্টা উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার গণহত্যায় জড়িত সন্ত্রাসী ও খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে বদ্ধপরিকর। পাশাপাশি, গ্রেপ্তার অভিযান চলাকালে কোনো নিরপরাধ ব্যক্তির হয়রানির শিকার না হওয়ার বিষয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।


2 Comments
একজন অপরাধী যেন পালাতে না পারে
ReplyDeleteপ্রশংসনীয় উদ্যোগ।
ReplyDelete