Editors Choice

3/recent/post-list

ইয়াহিয়া সিনওয়ারকে ‘বিপ্লবী হিরো’ বললেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর

ইয়াহিয়া সিনওয়ারকে ‘বিপ্লবী হিরো’ বললেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর


সম্প্রতি ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার। দক্ষিণ গাজার রাফাহ শহরের একটি বিধ্বস্ত ভবনে ইসরাইলি ট্যাংকের গুলিতে তার মৃত্যু হয় বলে দাবি করেছে আইডিএফ।

সিনওয়ারের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তিনি তাকে ‘বিপ্লবী হিরো’ বলে অভিহিত করেছেন এবং তার সম্পর্কে আরো জানতে আগ্রহ প্রকাশ করেছেন।

এক্সে (সাবেক টুইটার) স্বরা লেখেন, “আমি ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর আগে তার শেষ মুহূর্তের ফুটেজ না দেখা পর্যন্ত তার সম্পর্কে জানতাম না। এখন আমি মনে করি, তিনি একজন বিপ্লবী নায়ক।”

স্বরা ভাস্কর ফিলিস্তিনের মুক্তির জন্যও কামনা করেছেন। 

Post a Comment

3 Comments

  1. উনি ঠিক তাই।

    ReplyDelete
  2. আমরাও তাই মনে করি

    ReplyDelete
  3. একদম ঠিক কথা বলেছেন।আমরাও আপনার সঙ্গে একমত।

    ReplyDelete