Editors Choice

3/recent/post-list

মোহাম্মদপুরে সেনা ক্যাম্প: সন্ত্রাস ও অপরাধ রোধে কঠোর পদক্ষেপ

মোহাম্মদপুরে সেনা ক্যাম্প: সন্ত্রাস ও অপরাধ রোধে কঠোর পদক্ষেপ


রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি রোধে আজ রোববার থেকে প্রতিটি হাউজিংয়ে অস্থায়ী ক্যাম্প বসাচ্ছে সেনাবাহিনী। এসব ক্যাম্প থেকে সেনাসদস্যরা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক কাজ করবেন।

শনিবার রাত ১টার দিকে বছিলায় সেনাবাহিনীর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৩ ইস্ট বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর নাজিম আহমেদ এসব তথ্য জানান। তিনি বলেন, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় গতকাল অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

মেজর নাজিম আহমেদ জানান, মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার থেকে প্রতিটি হাউজিং এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে। প্রতিটি ক্যাম্প থেকে সেনাবাহিনীর সদস্যরা পুরো এলাকার নিরাপত্তা নিশ্চিত করবেন।

তিনি বলেন, "শনিবার বাংলাদেশ সেনাবাহিনী ২৩ ইস্ট বেঙ্গল নিয়ে একটি অভিযান পরিচালনা করে, যার মধ্যে বছরের অন্যতম দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় দুজনসহ মোট ৪৫ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছে বিভিন্ন দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।"

মেজর নাজিম আরও জানান, মোহাম্মদপুরে ২৭-২৮টি কিশোর গ্যাংয়ের সন্ধান পাওয়া গেছে, যেখানে জেনেভা ক্যাম্পের প্রায় ৩০-৪০ শতাংশ সক্রিয়। গ্রেফতার হওয়া সন্ত্রাসীদের মধ্যে ১৫ থেকে ১৬ জন গডফাদার বা লিডার রয়েছে, যারা চাঁদাবাজি ও ডাকাতির সঙ্গে জড়িত।

তিনি বলেন, সেনাবাহিনীর এই অভিযানে র্যাব ও পুলিশের সদস্যরাও অংশ নিয়েছিলেন, এবং গ্রেফতারকৃতদের থানায় সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার করেছে।

Post a Comment

4 Comments

  1. প্রশংসনীয় উদ্যোগ।ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে এরকম উদ্যোগ গ্রহণের জন্য। তারা আরও সামনের দিকে এগিয়ে যাক।

    ReplyDelete
  2. ভাল পদক্ষেপ।

    ReplyDelete
  3. সময়পোযোগী সিদ্ধান্ত।

    ReplyDelete