ফোকাস নির্বাচন দিকে রাখুন: সরকারের প্রতি মির্জা ফখরুলের আহ্বান
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বলেছেন, মানুষের ভালোবাসা ও সম্মান যেন নষ্ট না হয়, সেদিকে তাকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি বলেন, “সরকারের নেতৃত্বে যিনি আছেন, তিনি সারা পৃথিবীতে সমাদৃত। ড. ইউনূসের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা রয়েছে। সম্মান দিয়েছেন, দিচ্ছেন ও দিতে চায়। আপনার এই জায়গা যেন নষ্ট না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন।” বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
ফখরুল আরও বলেন, “সরকারকে বলছি, অন্য বিষয়ে নজর না দিয়ে ফোকাসটা নির্বাচন দিকে রাখুন। নির্বাচনের কোনো বিকল্প নেই। রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে, জাতি হিসেবে এগিয়ে যেতে হলে, সবার অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন করতে হবে। এজন্যই এতো প্রাণ গেছে এবং বহু মানুষ দীর্ঘকাল সংগ্রাম করেছে ও কারাগারে গেছেন।”
তিনি উল্লেখ করেন, “অন্তর্বর্তী সরকার নির্বাচন বিষয়ে কিছু করেনি, সেটি সঠিক নয়। সর্বশেষ একটি সার্চ কমিটি গঠন করেছে। আমাদের প্রত্যাশা ছিল, সার্চ কমিটি গঠনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন। তবুও আমরা এটিকে বড় সমস্যা মনে করছি না। দ্রুত নির্বাচন কমিশন গঠন হোক এবং তাদের কার্যক্রম দ্রুত সম্পন্ন হোক।”


2 Comments
দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন!
ReplyDeleteএকটু ধৈর্য্য ধারণ করুন।নির্বাচন অবশ্যই দেয়া হবে তবে তার আগে দেশকে স্থিতিশীল করতে হবে।
ReplyDelete