Editors Choice

3/recent/post-list

রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বগতি অব্যাহত: অক্টোবর মাসে ১৯৫ কোটি ডলার

রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বগতি অব্যাহত: অক্টোবর মাসে ১৯৫ কোটি ডলার

চলতি অক্টোবর মাসের ২৬ দিনে প্রবাসী বাংলাদেশীরা দেশে পাঠিয়েছেন ১৯৫ কোটি ডলার রেমিট্যান্স, যা স্থানীয় মুদ্রায় প্রায় ২৩ হাজার ৪০০ কোটি টাকার সমান। বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত মাসের মতো এ মাসেও রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।


প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৭ কোটি ডলার বা ৯০০ কোটি টাকার রেমিট্যান্স এসেছে। এভাবে চলতে থাকলে মাস শেষে মোট রেমিট্যান্স ২.৫ বিলিয়ন ডলার হতে পারে।


আলোচিত সময়ে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৩ লাখ ২০ হাজার ডলার, বিশেষায়ীত ব্যাংক কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ডলার। এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২৯ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশী ব্যাংকের মাধ্যমে ৫১ লাখ ২০ হাজার ডলার এসেছে। তবে, ৯টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।


সেপ্টেম্বর মাসে, দেশের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশীরা পাঠিয়েছেন ২৪০ কোটি ৪৮ লাখ ডলার (২.৪০ বিলিয়ন), যা প্রায় ২৮ হাজার ৮৫৬ কোটি টাকার সমান। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ১৯০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছিল।

Post a Comment

1 Comments

  1. ধন্যবাদ জানাচ্ছি রেমিট্যান্স যোদ্ধাদের! তাদের এই অবদান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

    ReplyDelete