Editors Choice

3/recent/post-list

সাত কলেজের সমস্যা সমাধানে ১৩ সদস্যের কমিটি গঠন

সাত কলেজের সমস্যা সমাধানে ১৩ সদস্যের কমিটি গঠন



ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা সমাধানের জন্য শিক্ষা মন্ত্রণালয় একটি ১৩ সদস্যের কমিটি গঠন করেছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ) মোহাম্মদ খালেদ রহীমকে আহ্বায়ক এবং উপসচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়) শাহীনুর ইসলামকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের একজন প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের একজন প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের একজন প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (বিশ্ববিদ্যালয় অধিশাখা-২) নুমেরী জামান, এবং ঢাকা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, ইডেন মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষগণ।

কমিটির কার্যপরিধিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা চিহ্নিত করা এবং চিহ্নিত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন। 

এ কমিটি আগামী ছয় সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করতে সক্ষম হবে এবং কাজের সুবিধার্থে প্রয়োজনীয় সংখ্যক সদস্য কো-অপ্ট করার অনুমতি থাকবে।


Post a Comment

1 Comments