Editors Choice

3/recent/post-list

গণহত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকারের অঙ্গীকার

গণহত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকারের অঙ্গীকার


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যায় জড়িত সন্ত্রাসী ও খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার ব্যাপারে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর।

বৃহস্পতিবার রাতে গণহত্যায় জড়িতদের বিষয়ে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে উপদেষ্টা উল্লেখ করেন, "ইতোমধ্যে গণহত্যায় জড়িত অনেককে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে।"

তিনি আরও বলেন, "এ গণহত্যায় জড়িত কেউ যাতে সীমান্ত ও আকাশপথে পালিয়ে যেতে না পারে, সে জন্য সীমান্তে এবং বিমানবন্দরে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।"

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "গ্রেফতার অভিযানে যাতে কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।"



Post a Comment

3 Comments

  1. ধন্যবাদ অন্তর্বর্তীকালীন সরকারকে এরকম সুন্দর একটি পদক্ষেপ নেয়ার জন্য। আপনাদের জয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।

    ReplyDelete
  2. As soon as possible it will be conduct.

    ReplyDelete