প্রধান উপদেষ্টা সুস্থ আছেন: প্রেস সচিবের বিবৃতি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পুরোপুরি সুস্থ রয়েছেন। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধিদলের সঙ্গে তিনি মতবিনিময় করেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, “প্রধান উপদেষ্টা সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন। তিনি সপ্তাহজুড়ে বিভিন্ন বৈঠকে অংশ নিয়েছেন, যা আমরা নিয়মিত সাংবাদিকদের জানাচ্ছি। আজও তিনি বিএনপির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন।”
শফিকুল আলম আরও জানান, রাজনৈতিক দলের সঙ্গে সরকারের চলমান সংলাপের অংশ হিসেবে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রপতির অপসারণ নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “এ বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত হয়নি।” তিনি বিক্ষোভকারীদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানান।
এসময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “রাষ্ট্রপতি সম্পর্কে আইন উপদেষ্টার যে বক্তব্য এসেছে, সরকার তার সঙ্গে একমত।”
এছাড়া, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন।


3 Comments
আলহামদুল্লিাহ
ReplyDeleteভাল খবর
ReplyDeleteআলহামদুলিল্লাহ!!! আল্লাহ ওনাকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন।
ReplyDelete