ইরানের পাল্টা হামলার ঘোষণা নেতানিয়াহুর
১ অক্টোবর ইরান ইসরাইলের উপর ব্যাপক আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাল্টা হামলার ঘোষণা দিয়েছেন। শনিবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই তথ্য জানান।
নেতানিয়াহু বলেন, "ইরান সম্প্রতি যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশ্বের অন্য কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের ওপর এমন হামলা বরদাস্ত করবে না, ইসরাইলও করবে না।" তিনি আরো বলেন, "নিজের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধুমাত্র আমাদের অধিকার নয়, এটি ইসরাইলের দায়িত্বও। আমরা এই দায়িত্ব নিশ্চিতভাবেই পালন করব।"
এদিকে, গত ৩০ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহকে দমনে অভিযান শুরু করে ইসরাইলের স্থল বাহিনী। ২৪ ঘণ্টার মধ্যে, ১ অক্টোবর সন্ধ্যা থেকে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলি বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়তে শুরু করে। ওই দিন সন্ধ্যা থেকে ২ অক্টোবর ভোর পর্যন্ত প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।
যদিও অধিকাংশ ক্ষেপণাস্ত্র ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দ্বারা ধ্বংস করে দেওয়া সম্ভব হয়েছিল, তবে এ ঘটনার পর থেকেই গুঞ্জন উঠেছিল যে ইসরাইল ইরানে হামলা চালাতে পারে। কিন্তু এতদিন এই বিষয়ে জেরুজালেম কর্তৃপক্ষ প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। শনিবারের ভাষণে নেতানিয়াহু প্রথমবারের মতো এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন।


4 Comments
We will lay you in field! Allah help us for destroy the Israil!
ReplyDeleteতোমাকে আমরা সমুলে উৎপাটন করবো! মাটির সাথে মিশিয়ে দিব!
ReplyDeleteআপনার উপর আল্লাহ তায়া’লার গজব নাজিল হোক।
ReplyDeleteYou will destroyed!
ReplyDelete