Editors Choice

3/recent/post-list

জামায়াতের হিন্দু শাখার নতুন কমিটি গঠন

জামায়াতের হিন্দু শাখার নতুন কমিটি গঠন


রংপুরের পীরগাছা সদর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা জামায়াতের অফিসে ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর জব্বার এই কমিটির নাম ঘোষণা করেন।


নতুন কমিটিতে মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বর্মণ সভাপতি এবং ওষুধ ব্যবসায়ী বিজন চন্দ্র দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 


এছাড়া, সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের প্রদর্শক তাপস চন্দ্র রায়, সহ-সম্পাদক হিসেবে সুধারঞ্জন বর্মণ (কিসামত ঝিনিয়া সনাতন সংঘের সভাপতি) এবং অর্থ-সম্পাদক হিসেবে দেউতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক প্রভাষ চন্দ্র বর্মণ নির্বাচিত হয়েছেন।


কমিটি গঠনের আগে হিন্দু সম্প্রদায়কে নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক জাকির হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ভবেশ চন্দ্র বর্মণ এবং ইউনিয়ন জামায়াতের অর্থ-সম্পাদক হোসাইন আহমেদ প্রমুখ।

Post a Comment

4 Comments

  1. ভালো উদ্যোগ।

    ReplyDelete
  2. যুগোপযোগী উদ্যোগ।

    ReplyDelete
  3. এই সিদ্ধান্তটা ভাল, এগিয়ে যাও।

    ReplyDelete