Editors Choice

3/recent/post-list

বিকল্প পথে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল

বিকল্প পথে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল


নৌপরিবহণ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আরাকানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নাফ নদী দিয়ে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ। ফলে সেন্টমার্টিন দ্বীপে বিকল্প পথে জাহাজ চলাচল করতে হবে।


সোমবার (২১ অক্টোবর) বিকেলে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর প্রকল্প এলাকা পরিদর্শন শেষে কক্সবাজারে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এম সাখাওয়াত বলেন, "আরাকান অঞ্চলে এখনো যুদ্ধ চলছে, তাই নাফ নদী ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তবে আগামী বছরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করছি।"


তিনি আরও জানান, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের প্রথম ফেজের কাজ শেষ হয়েছে এবং দ্বিতীয় ফেজের কাজ শুরু হতে যাচ্ছে। আগামী ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর বন্দর বাণিজ্যিকভাবে চালু করা সম্ভব হবে।


উপদেষ্টা জানান, গভীর সমুদ্র বন্দরের নির্মাণে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন (জাইকা) অর্থায়ন করছে এবং তারা প্রকল্পটির প্রতি অত্যন্ত আন্তরিক। এছাড়া, দেশের বিভিন্ন স্থানে সাতটি লাইট হাউজ নির্মাণের কাজ চলছে, যা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এই লাইট হাউজগুলো সমুদ্রগামী জাহাজ চলাচলে বিশেষ সুবিধা দেবে।


এর আগে, উপদেষ্টা সকাল থেকে দুপুর পর্যন্ত মহেশখালী উপজেলার মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং সেখানে চট্টগ্রাম বন্দর ও কোল পাওয়ার কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনের সময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান, সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Post a Comment

3 Comments

  1. মিয়ানমারকে শাস্তির আওতায় নিয়ে আসা দরকার।

    ReplyDelete
  2. মিয়ানমার কে ধরা উচিত

    ReplyDelete
  3. ভালো উদ্যোগ,তবে এমন কোনো ঝুঁকি নেয়া যাবে না যেটি পর্যটকদের জীবননাশের কারণ হয়ে দাঁড়ায়।

    ReplyDelete