Editors Choice

3/recent/post-list

ঘূর্ণিঝড় ‘ডানা’: কবে-কোথায় আঘাত হানতে পারে?

ঘূর্ণিঝড় ‘ডানা’: কবে-কোথায় আঘাত হানতে পারে?


পূর্বমধ্য বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। 

সোমবার আবহাওয়া অফিসের একটি সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘ডানা’। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, “এটি এখনো সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। মঙ্গলবার সকালে এটি নিম্নচাপে পরিণত হতে পারে।”

তিনি আরো বলেন, “নিম্নচাপে রূপ নিলে বুধবার নাগাদ এটি ঘূর্ণিঝড় ‘ডানা’তে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো এর গতি ও প্রকৃতি নিশ্চিত নয়।”

বর্তমান অবস্থার ভিত্তিতে মল্লিক জানিয়েছেন, “এটি উড়িষ্যা বা পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে। মঙ্গলবার এটি নিম্নচাপে পরিণত হলে তখন এর গতিপ্রকৃতি এবং কোথায় আঘাত হানতে পারে সে বিষয়ে সঠিক পূর্বাভাস দেয়া সম্ভব।”

এদিকে, সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন, আগামী বুধবার (২৩ অক্টোবর) রাতের পর থেকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ‘ডানা’ উপকূলে আঘাত হানতে পারে। এ পরিস্থিতিতে উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।


Post a Comment

2 Comments

  1. সকলই সর্তক থাকুন।

    ReplyDelete
  2. হে আল্লাহ আপনি সকলকে হেফাজত করুন।

    ReplyDelete