এক-দু’দিনের মধ্যেই হতে পারে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি
আগামী ৫ নভেম্বর মার্কিন নির্বাচন, আর মাত্র পাঁচ দিন বাকি। এর আগেই ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হতে পারে—এমন আশাবাদ প্রকাশ করেছেন লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।
বুধবার তিনি জানান, মার্কিন বিশেষ দূত আমোস হোচস্টেইনের সঙ্গে তার ফোনে কথা হয়েছে, এবং তার কথায় তিনি আশাবাদী হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবও প্রকাশ পেয়েছে, যা আগামী কয়েক দিনের মধ্যেই যুদ্ধবিরতির সম্ভাবনা উজ্জ্বল করছে।
মিকাতি বলেন, “আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি যাতে আগামী দু’এক দিনের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন হয়। আমরা এ বিষয়ে অত্যন্ত আশাবাদী।”
তিনি আরও জানান, হোচস্টেইন তাকে আশ্বস্ত করেছেন এবং তিনি বিশ্বাস করেন যে ৫ নভেম্বর মার্কিন নির্বাচনের আগে এই যুদ্ধবিরতি হবে।


2 Comments
ধন্যবাদ এরকম পদক্ষেপ গ্রহণের জন্য। ইনশাআল্লাহ আমরাও আশাবাদী ভালো কিছুর জন্য।
ReplyDeleteভাল উদ্যোগ!
ReplyDelete