Editors Choice

3/recent/post-list

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা উদযাপন করেছে ইরান

 ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা উদযাপন করেছে ইরান

সম্প্রতি ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা উদযাপন করতে তেহরানের রাস্তায় নেমে এসেছেন বহু মানুষ। ইরান, লেবানন ও হিজবুল্লাহর পতাকা হাতে নিয়ে এবং নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর প্রতিকৃতি ধারণ করে তারা এই হামলার সমর্থন জানান। মূলত তেহরানে ব্রিটিশ দূতাবাসের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে এপ্রিলেও একই স্থানে ইরানের ইসরায়েল হামলার উদযাপন দেখা গিয়েছিল।
মঙ্গলবার রাতে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইরান রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের ওপর ১৮১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দেয়। তবুও কিছু ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়, যার ফলে ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকায় একজন ফিলিস্তিনি নিহত এবং দুজন ইসরায়েলি আহত হন। টাইমস অব ইসরায়েল এবং এএফপির বরাতে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের হামলার অন্যতম লক্ষ্য ছিল ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি। সিএনএনের এক ভিডিও বিশ্লেষণে দেখা যায়, ইরান ওই ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি যুদ্ধ মন্ত্রিসভা বৈঠকের ডাক দেন। বৈঠক শেষে নেতানিয়াহু ইরানকে সতর্ক করে বলেন, "ইরান একটি বড় ভুল করেছে এবং তাদের এর জন্য মূল্য দিতে হবে।"
অন্যদিকে, ইরানের রেভোল্যুশনারি গার্ড জানিয়েছে, যদি ইসরায়েল এই হামলার প্রতিশোধ নিতে চায়, তবে তারা আরও ব্যাপক আক্রমণ চালাবে।

Post a Comment

1 Comments