Editors Choice

3/recent/post-list

নেতানিয়াহু: হিজবুল্লাহকে হত্যাচেষ্টার মূল্য দিতে হবে

নেতানিয়াহু: হিজবুল্লাহকে হত্যাচেষ্টার মূল্য দিতে হবে

দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাকে ও তার স্ত্রীকে হত্যার চেষ্টার জন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে। 


গত শনিবার ইসরাইলের তেল আবিব শহরের উত্তরে সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর বাসভবনে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ একটি ড্রোন পাঠায়। তবে সেই সময় নেতানিয়াহু ও তার স্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না।


নেতানিয়াহু অভিযোগ করেছেন, ইরানের সমর্থিত গোষ্ঠীগুলো যারা তাকে ও তার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে, তারা একটি বড় ভুল করেছে। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এই মন্তব্য তুলে ধরা হয়েছে। যদিও প্রতিবেদনে নেতানিয়াহুর বক্তব্যের স্থান ও সময় উল্লেখ করা হয়নি।


এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে জয় না পাওয়া পর্যন্ত ইসরাইল যুদ্ধ চালিয়ে যাবে। তিনি বলেন, যুদ্ধ থেকে তাকে কিছুই আটকাতে পারবে না।


গত বুধবার ইসরাইলের হামলায় নিহত হন হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার। ওই ঘটনার দিকে ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন, আমরা ইয়াহিয়া সিনওয়ারকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। তিনি আরও বলেন, "আমরা নিজেদের পুনরুত্থানের যুদ্ধ করছি। শেষ পর্যন্ত এ যুদ্ধ চালিয়ে যাব।"


নেতানিয়াহুর বাসভবনে হামলার পর ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎস বলেছেন, নেতানিয়াহুকে হত্যাচেষ্টার মাধ্যমে ইরানের আসল চেহারা প্রকাশিত হয়েছে।


গত সেপ্টেম্বর থেকে লেবাননে ইসরাইল ব্যাপক হামলা চালাচ্ছে। পাল্টা জবাবে হিজবুল্লাহও প্রায়ই ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট ছুঁড়ছে। নেতানিয়াহুর বাসভবনে হামলাকে ইসরাইল গুরুতর নিরাপত্তা ব্যর্থতা হিসেবে দেখছে এবং তদন্ত শুরু করেছে, কেন শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ড্রোনটি আঘাত হানল।


শনিবারই নেতানিয়াহুর বাসভন লক্ষ্য করে হিজবুল্লাহ বিপুল পরিমাণ রকেট ছুড়েছে। সেদিন সকাল থেকে ইসরাইলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজতে শোনা গেছে। ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, অন্তত ১১৮টি রকেট হিজবুল্লাহ ছুঁড়েছে, যার মধ্যে বেশিরভাগই ছিল উত্তর ইসরাইলের দিকে।

Post a Comment

4 Comments

  1. মানুষরূপী শয়তান একটা। আল্লাহ আপনার বিনাশ করবেন।

    ReplyDelete
  2. শয়তান তোমাকে মরতেই হবে।

    ReplyDelete
  3. এটা একটা জীবন্ত শয়তান।

    ReplyDelete
  4. এই ব্যাটা শয়তান

    ReplyDelete