লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসঙ্ঘ মহাসচিবের
লেবাননে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিকের এক বিবৃতিতে বলা হয়েছে, "যেকোনো মূল্যে লেবাননে যুদ্ধ এড়াতে হবে এবং দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে হবে।"
বিবৃতিতে আরও জানানো হয়, মঙ্গলবার লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সাথে সরাসরি কথা বলেছেন গুতেরেস। তিনি লেবাননের বিপর্যস্ত জনগণকে সহায়তা করতে জাতিসঙ্ঘের সদস্য রাষ্ট্রগুলো একতাবদ্ধ বলে জানান। সেই সাথে লেবাননের মানবিক সংকট মোকাবিলায় ৪২৬ মিলিয়ন মার্কিন ডলারের জরুরি সহায়তা তহবিলে অবদান রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
গুতেরেসের পক্ষ থেকে আরও বলা হয়, লেবাননের পরিস্থিতি নিয়ে যোগাযোগ অব্যাহত থাকবে এবং তার প্রতিনিধিরাও তাদের প্রচেষ্টা চালিয়ে যাবেন।


2 Comments
চমৎকার সিদ্ধান্ত
ReplyDeleteএরা কোন দিনও চায় না মুসলিমদের উপর যুদ্ধ বন্ধ থাকুক। এদের সব মুখের দোকান। কাজের কিছু করবে না।
ReplyDelete