Editors Choice

3/recent/post-list

বাংলাদেশী শ্রমিকদের জন্য সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বাংলাদেশী শ্রমিকদের জন্য সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
বাংলাদেশী শ্রমিকদের জন্য সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম সম্প্রতি বাংলাদেশী শ্রমিকদের জন্য সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, টিকিট জটিলতার কারণে মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার শ্রমিককে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। আনোয়ার ইব্রাহিম বলেন, “মালয়েশিয়ার শ্রমবাজারে প্রথম পর্যায়ে ১৮ হাজার বাঙালি নেয়া হবে।”
শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আনোয়ার ইব্রাহিম। তিনি উল্লেখ করেন, “ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি বিশ্বাস করি, বাংলাদেশ এগিয়ে যাবে এবং আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করব।”
বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আমি খুবই খুশি যে আমার পুরনো বন্ধু, বাংলাদেশের পুরনো বন্ধু এখানে এসেছেন। এটি আমাদের সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথম কোনো সরকার প্রধানের বাংলাদেশ সফর।” 
তিনি আরও জানান, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে, তরুণদের শক্তি কাজে লাগানোর ওপর তারা একমত হয়েছেন। আনোয়ার ইব্রাহিমের সফরে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রোহিঙ্গা ইস্যুর উপর আলোচনা হয়েছে।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “চতুর্থ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়েও আলোচনা হয়েছে। আমরা বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, জনশক্তি রফতানি, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে কথা বলেছি।” 
মালয়েশিয়ায় বাংলাদেশীদের জন্য কর্মসংস্থান তৈরি ও ভিসা সহজীকরণের বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া, আসিয়ান জোটে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতার আহ্বান জানান ড. ইউনূস।
এর আগে, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে আনোয়ার ইব্রাহিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তাকে স্বাগত জানান ড. মুহাম্মদ ইউনূস। এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে গার্ড অব অনার দেয়া হয়, যেখানে তাদের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
আনোয়ার ইব্রাহিমের সাথে ৫৮ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে, যার মধ্যে তার মন্ত্রিপরিষদের সদস্য, মন্ত্রী, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা অন্তর্ভুক্ত।

Post a Comment

2 Comments

  1. এই দেশটা আমাদের পরম বন্ধু রাষ্ট্র!! প্রচুর সম্মান দেখানো উচিত। ধন্য আমরা।

    ReplyDelete
  2. স্যারের নেতৃত্বে ইনশাআল্লাহ আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। মহান আল্লাহ তায়া’লা স্যারকে নেক হায়াত দান করুন।

    ReplyDelete