Editors Choice

3/recent/post-list

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন



আন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। এই তালিকায় আগামী বছরের পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন এবং ঈদুল আজহায় ছয় দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শারদীয় দুর্গাপূজার জন্য দুই দিন ছুটি রাখা হয়েছে।


বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।


অনুমোদিত ছুটির তালিকায় অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো:


(ক) জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১২ দিন সাধারণ ছুটি, যার মধ্যে ৫টি সাপ্তাহিক ছুটির দিন (৩টি শুক্রবার ও ২টি শনিবার) রয়েছে।


(খ) বাংলা নববর্ষ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি, যার মধ্যে ৪টি সাপ্তাহিক ছুটির দিন (২টি শুক্রবার ও ২টি শনিবার) রয়েছে।


(গ) ধর্মীয় পর্ব উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য বছরে অনধিক ৩ দিনের ঐচ্ছিক ছুটি ভোগের সুযোগ।


(ঘ) পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ সামাজিক উৎসব উদযাপন উপলক্ষে ২ দিন ঐচ্ছিক ছুটি, যার মধ্যে একটি সাপ্তাহিক ছুটির দিন (১টি শনিবার) অন্তর্ভুক্ত।


২০২৫ খ্রিস্টাব্দে মোট ১২ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, অর্থাৎ প্রস্তাবিত মোট ছুটি ২৬ দিন। উল্লেখ্য, ২০২৪ সালে অনুমোদিত মোট ছুটি ছিল ২২ দিন (২ দিনের সাপ্তাহিক ছুটি শুক্রবার ব্যতীত)।


নতুন ছুটির তালিকা কর্মচারীদের জন্য অনেক সুবিধা নিশ্চিত করবে, যা আগামী বছরের পরিকল্পনায় সহায়তা করবে।

Post a Comment

3 Comments

  1. ধন্যবাদ, ইউনুস সরকার কে!

    ReplyDelete
  2. ধন্যবাদ অন্তর্বর্তীকালীন সরকারকে এরকম সিদ্ধান্ত নেয়ার জন্য।

    ReplyDelete