Editors Choice

3/recent/post-list

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৮৪ ফিলিস্তিনি

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৮৪ ফিলিস্তিনি


অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৪ জন ফিলিস্তিনি নিহত এবং ১৫৮ জন আহত হয়েছেন। রোববার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৪২,৬০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও, ইসরাইলি হামলায় আহত ফিলিস্তিনিদের সংখ্যা ৯৯,৭৯৫-এ পৌঁছেছে।

গত বছরের ৭ অক্টোবর হামাসের ঐতিহাসিক প্রতিশোধমূলক অভিযানের প্রতিক্রিয়া হিসেবে ইসরাইল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। এরপর থেকে গাজার দুই মিলিয়নেরও বেশি জনসংখ্যার ওপর সম্পূর্ণ অবরোধ আরোপ করা হয়েছে, যার ফলে সেখানে জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে। 


Post a Comment

3 Comments

  1. হে আল্লাহ আপনি ফিলিস্তিনিদের হেফাজত করুন এবং ইসরায়েলকে ধ্বংস করে দিন।

    ReplyDelete
  2. আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন

    ReplyDelete
  3. ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন

    ReplyDelete