Editors Choice

3/recent/post-list

জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পরিবারের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ

জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পরিবারের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ


বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক এবং তাদের দুই সন্তানের ব্যাংক হিসাব সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। শনিবার রাতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।


নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী এবং দুই সন্তানের নামে পরিচালিত ব্যক্তিগত হিসাব (লকার হিসাবসহ) এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাব মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় স্থগিত করতে বলা হয়েছে।


নির্দেশনাটি নিম্নরূপ:


“আপনাদের ব্যাংকে মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী শাহিন সিদ্দিক এবং সন্তানদের নামে পরিচালিত ব্যক্তিক হিসাব (লকার হিসাবসহ) এবং ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবের লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ২৩(১)(গ) ধারার ক্ষমতাবলে পত্র ইস্যুর তারিখ থেকে ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দেওয়া হলো।”


এছাড়া, নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বর্ণিত ব্যক্তিবর্গ ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট সকল হিসাবের খোলার ফর্ম, হালনাগাদকৃত বেওয়াইসি, হিসাব খোলার শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী (পিডিএফ ও এক্সেল ফাইল) এবং লেনদেন সংক্রান্ত অন্যান্য তথ্যাদি পত্র ইস্যুর তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে সরবরাহ করার জন্য অনুরোধ করা হয়েছে।


এই ঘটনাটি রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

Post a Comment

2 Comments