ইসরাইলের জন্য কঠিন সময়: সিএনএনের প্রতিবেদন
গাজায় চলমান সংঘর্ষের আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছিল যে ২০২৪ সালে ইসরাইলের জিডিপি ৩.৪ শতাংশ বৃদ্ধি পাবে। তবে বর্তমানে সেই পূর্বাভাস সংশোধন করে ১ শতাংশ থেকে ১.৯ শতাংশের মধ্যে নামিয়ে আনা হয়েছে।
ইসরাইলের ক্রেডিট রেটিং কমানোর পাশাপাশি, সেপ্টেম্বরের শেষের দিকে ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ জানিয়েছেন যে, দেশের অর্থনীতি চাপের মুখে থাকলেও তা এখনও স্থিতিশীল। তিনি উল্লেখ করেন, "ইসরাইল তার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধের বোঝা বহন করছে।"
ইসরাইলি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর কার্নিট ফ্লাগ সিএনএন-কে বলেছেন, "যুদ্ধ আরও তীব্র হলে তা অর্থনৈতিক কার্যকলাপ ও প্রবৃদ্ধির ওপর আরও বেশি প্রভাব ফেলবে।" চলমান সংঘর্ষ গাজার পরিস্থিতিকে অর্থনৈতিক ও মানবিক দিক দিয়ে চরম সংকটে ফেলে দিয়েছে। এছাড়া, ফিলিস্তিনের পশ্চিম তীরও দ্রুত অর্থনৈতিক পতনের মুখে রয়েছে।
লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সীমান্ত সংঘর্ষের কারণে দেশটির অর্থনীতিও এ বছর ৫ শতাংশ সংকুচিত হতে পারে বলে জানিয়েছে বিএমআই, একটি বাজার গবেষণা প্রতিষ্ঠান।
ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধের খরচ প্রায় ৬৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এর মধ্যে সামরিক খরচ এবং উচ্ছেদ হওয়া ইসরাইলি নাগরিকদের আবাসন খরচ অন্তর্ভুক্ত, যা ইসরাইলের জিডিপির প্রায় ১২ শতাংশ।
অর্থনীতিবিদরা উদ্বিগ্ন যে, চলমান যুদ্ধের ক্ষতি দীর্ঘস্থায়ী হবে। ফ্লাগ আরও বলেন, "যুদ্ধের জন্য বিনিয়োগ কমানো হলে প্রবৃদ্ধি আরও হ্রাস পেতে পারে।"
তেলআবিব বিশ্ববিদ্যালয়ের জাতীয় নিরাপত্তা অধ্যয়ন ইনস্টিটিউটের গবেষণায় বলা হয়েছে, যদি ইসরাইল সরকার গাজা ও লেবানন থেকে তার সেনাবাহিনী সম্পূর্ণ প্রত্যাহার করে নেয়, তাহলে দেশের অর্থনীতি আরও দুর্বল অবস্থানে পৌঁছাবে।
ইসরাইলি সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, দেশটির ঋণ গ্রহণের খরচ বেড়েছে এবং সরকারকে উচ্চ সুদের হারে ঋণ নিতে হচ্ছে। বিনিয়োগকারীরা ইসরাইলি বন্ড ও অন্যান্য সম্পদের ওপর বেশি রিটার্ন চাচ্ছেন, ফলে ক্রমবর্ধমান ঋণ এবং বাজেট ঘাটতির কারণে ইসরাইলের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হচ্ছে।
এদিকে গাজা ও লেবাননের চলমান যুদ্ধের কারণে প্রযুক্তি, কৃষি, নির্মাণ ও পর্যটন খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


3 Comments
Go to Hell, Israil. You are always allowed to Hell!!!
ReplyDeleteআল্লাহ তায়া’লা এই জালিমদের বুঝার তৌফিক দান করুন
ReplyDeleteএখনও ঘুঘু দেখেছো ফাদ দেখোনি!!!
ReplyDelete