পারমাণবিক উত্তেজনার মধ্যেই রাশিয়া-পশ্চিমা বৈঠক: নিউইয়র্কে শীর্ষ আলোচনা
পারমাণবিক অস্ত্রধারী পাঁচটি দেশের একটি দল আগামী দুই সপ্তাহের মধ্যে নিউইয়র্কে একটি শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছে। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এই বৈঠকে রাশিয়ার পাশাপাশি অংশ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স এবং যুক্তরাজ্য—যারা সকলেই পারমাণবিক শক্তিধর এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
রিয়াবকভ বৈঠকের নির্দিষ্ট তারিখ বা কোন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাননি। তবে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে পারমাণবিক উত্তেজনা অনেকটাই বেড়ে গেছে।
গত মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের পারমাণবিক নীতিতে পরিবর্তনের ঘোষণা দেন এবং উল্লেখ করেন যে, মস্কো তাদের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিস্থিতির তালিকা প্রসারিত করছে।
২০২২ সালের জানুয়ারিতে ইউক্রেনে আক্রমণ করার কয়েক সপ্তাহ আগে পারমাণবিক শক্তিধর পাঁচ দেশ এক যৌথ বিবৃতি দিয়েছিল। সেখানে তারা বলেছিল, পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে যুদ্ধ প্রতিরোধ করা এবং কৌশলগত ঝুঁকি কমানোই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তখন তারা আরও উল্লেখ করেছিল, “আমরা নিশ্চিত করছি যে, পারমাণবিক যুদ্ধ কখনও জেতা যাবে না। তাই এ নিয়ে কখনও লড়াই করা উচিত নয়।”


2 Comments
ফলপ্রসু আলোচনা হবে, আশাবদ রইল
ReplyDeleteভাল সিদ্ধান্ত আসবে আশাবাদী
ReplyDelete