Editors Choice

3/recent/post-list

মেয়েদের এতিমখানায় গিয়ে রেগে গেলেন জাকির নায়েক

মেয়েদের এতিমখানায় গিয়ে রেগে গেলেন জাকির নায়েক


পাকিস্তানে একটি মেয়েদের এতিমখানায় গিয়ে আলোচিত ইসলামি বক্তা ডা. জাকির নায়েক হঠাৎ রেগে যান। বিষয়টি ঘটে যখন এতিমখানার একজন কর্মকর্তা একটি মেয়ের হাত ধরে টান দেন এবং তাদেরকে নিজের মেয়ে হিসেবে অভিহিত করেন। 

জাকির নায়েক ওই কর্মকর্তাকে তীব্র ভঙ্গিতে বলেন, “আপনি এই এতিম মেয়েদের নিজের মেয়ে হিসেবে অভিহিত করতে পারবেন না এবং এভাবে তাদের স্পর্শ করতে পারবেন না। কারণ, তারা বিবাহের উপযুক্ত এবং আপনার জন্য গায়রে মাহরাম।” 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে থাকা জাকির নায়েক এবং ওই কর্মকর্তা। এ সময় কর্মকর্তার আচরণ দেখে রাগান্বিত হয়ে মঞ্চ থেকে নেমে যান জাকির নায়েক।

বর্তমানে জাকির নায়েক পাকিস্তানে একটি মাসব্যাপী সফরে রয়েছেন। তিনি দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করবেন, যার মধ্যে ধর্মীয় অনুষ্ঠানও অন্তর্ভুক্ত রয়েছে। 

ভারতীয় নাগরিক জাকির নায়েক দেশ থেকে পালিয়ে মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন, কারণ তার বিরুদ্ধে অর্থপাচারের মিথ্যা অভিযোগ রয়েছে। তিনি বর্তমানে বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন।



Post a Comment

3 Comments

  1. ইসলামের কান্ডারী! ধন্যবাদ আপনাকে!

    ReplyDelete
  2. মুমিনদের জয় নিশ্চিত। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।

    ReplyDelete