সংবিধান সংস্কার কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত
সংবিধান সংস্কার কমিশনের প্রথম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় কমিশনের কর্মপরিধি ও কার্যপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিশনপ্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে রোববার ভার্চ্যুয়ালি এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মো. মুসতাইন বিল্লাহ এবং মো. মাহফুজ আলম।
সভা শুরুতেই শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এতে উল্লেখ করা হয়, "অন্তর্বর্তী সরকার কর্তৃক নিয়োগকৃত সংবিধান সংস্কার কমিশন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধে শহীদ, আহত ও নির্যাতিতদের। স্বাধীনতা-উত্তরকালে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদেরকেও স্মরণ করা হয়েছে। গত ১৫ বছরে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিহত, আহত ও নির্যাতিতদের কমিশন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তী পর্যায়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের আত্মদানকে কমিশন গভীর শোকের সঙ্গে স্মরণ করছে।"
সভায় কমিশনের সঙ্গে যোগাযোগের জন্য শিগগিরই একটি ই-মেইল অ্যাকাউন্ট এবং দ্রুত একটি ওয়েবসাইট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের পরবর্তী বৈঠক ২১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে এবং সরকারের পক্ষ থেকে সংসদ ভবন এলাকায় কমিশনের জন্য একটি অফিস স্থাপনের কাজ চলছে বলেও জানানো হয়।

3 Comments
অভিনন্দন! ভাল কিছু নিয়ে আসবেন দেশের মানুষের জন্য।
ReplyDeleteসকলকে অভিনন্দন! ভাল কিছু করুন
ReplyDeleteঅভিনন্দন!দেশের জন্য এবার মনে হয় ভালো কিছুই হবে।
ReplyDelete