Editors Choice

3/recent/post-list

ইরানি হামলার ‘জবাব প্রস্তুত করছে’ ইসরায়েল

 ইরানি হামলার ‘জবাব প্রস্তুত করছে’ ইসরায়েল


ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। শনিবার এক সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, "ইসরায়েল ও ইসরায়েলের জনগণের ওপর ইরানের বেআইনি এবং নজিরবিহীন হামলার প্রত্যুত্তর প্রস্তুত করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।" তবে হামলার ধরন ও সময় নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

গত মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এবং ইসরায়েলি বাহিনীর তৎপরতায় বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস হয়। কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।

ইন্টারনেটে ইসরায়েলিদের পোস্ট করা বিভিন্ন ছবিতে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় গভীর গর্ত দেখা গেছে, তবে সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন ক্ষেপণাস্ত্রের আঘাতে।

হামলার পরদিন বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইরানের নিক্ষেপ করা কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমানবাহিনীর ঘাঁটিতে আঘাত হেনেছে। তবে কোন কোন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, তা স্পষ্ট করেনি ইসরায়েল। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হামলার পরপরই ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এবং দেশটির শীর্ষ কর্মকর্তারাও একই ধরনের ঘোষণা দেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের হামলার প্রত্যুত্তরের পক্ষে সমর্থন জানিয়েছেন, তবে তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পক্ষে সমর্থন করেননি।


Post a Comment

2 Comments

  1. We do not forgive you-Israil! We destroy you all!

    ReplyDelete
  2. হে আল্লাহ আপনি মুসলিমদের হেফাজত করুন এবং জালিমদের পতন করুন।

    ReplyDelete