Editors Choice

3/recent/post-list

দুর্নীতিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট শেখ হাসিনা এখন ভারতে পিএইচডি করছেন: রিজভী

দুর্নীতিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট শেখ হাসিনা এখন ভারতে পিএইচডি করছেন: রিজভী


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “শেখ হাসিনা দুর্নীতির জন্য ফার্স্ট ক্লাস ফার্স্ট। এখন তাকে পিএইচডি করতে ভারত নিয়ে গেছে।” তিনি আজ রাজধানী বাড্ডায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সচেতনতা নিয়ে লিফলেট বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “মনুষ্যত্বের পক্ষে কাজ করা প্রতিটি রাজনৈতিক দলের কর্তব্য। স্বাধীনতার পর থেকে যদি বাকশাল না হতো, জাসদের নেতাকর্মীদের হত্যা না করা হতো, সিরাজ শিকদারকে হত্যা না করা হতো, এবং একটানা ১৬ বছর শেখ পরিবারের একক রাজনীতি না থাকতো, তবে বাংলাদেশের রাজনীতি গণতন্ত্রের ভিত্তিতে চলতো। সকল রাজনৈতিক দল গণতন্ত্র চর্চা করতো, এবং গণতন্ত্র চর্চা হলে রাজনীতি মানব সভ্যতার কল্যাণে হতে পারতো।”

তিনি উল্লেখ করেন, “ঢাকা মহানগরে ডেঙ্গুতে প্রতিদিন চার থেকে পাঁচজন করে মানুষ মারা যাচ্ছে। যদি এটা যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশে হতো, তবে জরুরি অবস্থা জারি করা হতো।”

রিজভী শেখ হাসিনাকে লক্ষ্য করে বলেন, “ভারত মনে করছে, আপনি বাংলাদেশে দুর্নীতি করে যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন এখন ভারতে করবেন এবং ভারতকে পথ দেখাবেন।”

আওয়ামী লীগের সদস্যদের কাছে অবৈধ অস্ত্র ও টাকার অস্তিত্বের বিষয়ে তিনি বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আমরা গণতন্ত্রের পথে হাঁটার যে সুযোগ পেয়েছি, সেটি বাধাগ্রস্ত করার জন্য আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করে যাচ্ছে।” 

তিনি দেশবাসী ও বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।


Post a Comment

4 Comments

  1. একদম ঠিক কথা।

    ReplyDelete
  2. ভারত ছাড়া এদের গতি নাই!

    ReplyDelete
  3. স্বৈরাচার হাসিনা যতই শিক্ষিত হউক লাভ নাই

    ReplyDelete
  4. একবাক্য প্রযোজ্য খুনি এবং স্বৈরাচার হাসিনা।

    ReplyDelete