Editors Choice

3/recent/post-list

ইসরাইল ইরানে কখন ও কোথায় হামলা চালাবে, জানেন বাইডেন

ইসরাইল ইরানে কখন ও কোথায় হামলা চালাবে, জানেন বাইডেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইসরাইল ইরানে কবে, কখন ও কোথায় হামলা চালাবে তা তার জানা আছে। শুক্রবার জার্মানির রাজধানী বার্লিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহসহ অন্যান্য শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ নিতে ইরান ১ অক্টোবর প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র একযোগে ইসরাইলের দিকে ছুঁড়ে। এর পর থেকেই ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর বিষয়ে জল্পনা শুরু হয়েছে। ঠিক এই সময়ে বাইডেনের এই মন্তব্যের মাধ্যমে বিষয়টি আরও গম্ভীর আকার ধারণ করেছে।
বার্লিনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে বাইডেন ইরানে ইসরাইলের পরিকল্পিত প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তবে তার মন্তব্যটি প্রথমবারের মতো এ বিষয়টি সামনে নিয়ে এসেছে যে, যুক্তরাষ্ট্র সম্ভবত ইরানে ইসরাইলের সম্ভাব্য প্রতিক্রিয়ার ব্যাপারে বিস্তারিত তথ্য জানে।
সাংবাদিকরা জানতে চান, ‘মধ্যপ্রাচ্যে শান্তির’ সম্ভাবনা কতটা। জবাবে বাইডেন বলেন, "আমরা একটি সুযোগ দেখতে পাচ্ছি যে, আমরা সম্ভবত ইসরাইল ও ইরানকে এমনভাবে মোকাবিলা করতে পারি, যা কিছু সময়ের জন্য সংঘাতের অবসান ঘটাবে।" 
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, "আমরা মনে করি, লেবাননে যুদ্ধবিরতির জন্য কাজ করার সম্ভাবনা আছে। তবে গাজার জন্য এটি আরও কঠিন হতে পারে। কিন্তু আমরা একমত যে, গাজার জন্য একটি ফলাফল আনা জরুরি। হয়তো পরে কখনো এটি সম্ভব হবে।"
তবে বাইডেন এই বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি।
 

Post a Comment

2 Comments

  1. তোমাদের সহায়তায় সে এতদুর...

    ReplyDelete
  2. আপনি ভালো মানুষ নন।

    ReplyDelete