হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষণা সারজিস-হাসনাতের
আগামীকাল বুধবার সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো: সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার রাতে তারা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান।
ফেসবুকে পোস্টে দুই সমন্বয়ক লিখেছেন, "আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি। রাজু ভাস্কর্যে জড়ো হয়ে সেখান থেকে একসাথে হাইকোর্টের দিকে রওনা হব। আবারো কালো শকুনদের উৎখাত করতে রাজপথ প্রকম্পিত হবে।"
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া দলবাজ বিচারপতিদের পদত্যাগ দাবি করে আসছেন। সাধারণ আইনজীবীরাও এই দাবি সমর্থন করছেন।


2 Comments
ভাল সিদ্ধান্ত!
ReplyDeleteএগিয়ে যাও। তোমাদের জয় নিশ্চিত ইনশাআল্লাহ।
ReplyDelete