Editors Choice

3/recent/post-list

গিনিতে ২০ মন্ত্রীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক: আর্থিক দুর্নীতি দমন শাখার পরিচালককে ঘিরে গোপন ভিডিও ফাঁস

গিনিতে ২০ মন্ত্রীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক: আর্থিক দুর্নীতি দমন শাখার পরিচালককে ঘিরে গোপন ভিডিও ফাঁস


গিনির জাতীয় আর্থিক দুর্নীতি দমন শাখার (এএনআইএফ) পরিচালক বালতাসার ইবাং এনগোঙ্গার গোপন যৌন ভিডিও সম্প্রতি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি ২০ জনেরও বেশি মন্ত্রীর স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্করত অবস্থায় আছেন। এসব ভিডিওসহ চার শতাধিক যৌন টেপ ফাঁস হয়ে যাওয়ার পর এই কেলেঙ্কারি এখন কেন্দ্রবিন্দুতে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এনগোঙ্গা গিনির জাতীয় আর্থিক তদন্তকারী সংস্থার পরিচালক হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ জালিয়াতি মামলার তদন্তে যুক্ত ছিলেন। তবে তার এই যৌন কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর প্রশাসন সন্দেহ করছে যে, তার দায়িত্ব পালনের সময়েই এসব ঘটনা ঘটেছে, অথবা এটি একটি চক্রান্তের অংশ হতে পারে।

ফাঁস হওয়া ভিডিওতে প্রেসিডেন্টের আত্মীয়, পুলিশের এক শীর্ষ কর্মকর্তার স্ত্রী এবং ভ্রাতৃবধূসহ আরও অনেক নারীর সঙ্গে এনগোঙ্গাকে শারীরিক সম্পর্ক করতে দেখা গেছে। ভিডিওগুলো প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়েছিল এবং পরে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকসহ বিভিন্ন সামাজিকমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।

গিনি প্রশাসন এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এবং এনগোঙ্গার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তাকে কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। নিরক্ষীয় গিনির ভাইস প্রেসিডেন্ট তেওডোরো এনগুয়েমা ওবিয়াং মাঙ্গু এক্স হ্যান্ডলে (প্রাক্তন টুইটার) একটি পোস্টে জানিয়েছেন, “যে সরকারি কর্মচারী এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে অবিলম্বে বরখাস্ত করা হবে। কারণ এটি তাদের আচরণবিধির পরিপন্থী এবং জনগণের নৈতিকতার আইনকে সরাসরি লঙ্ঘন করেছে।"

প্রাথমিক তদন্তে জানা গেছে, এসব ভিডিও গিনির অর্থ মন্ত্রণালয়, এনগোঙ্গার অফিস, সরকারি বিশ্রামাগার এবং হোটেলে শুট করা হয়েছিল। বিষয়টি গিনির সরকার এবং জনগণের জন্য একটি বড় লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে।


Post a Comment

2 Comments

  1. দূর্নীতি দমন করতে করতে নিজেই দূর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লেন এ কেমন কথা????

    ReplyDelete
  2. সবটি চোরের খনি।

    ReplyDelete