Editors Choice

3/recent/post-list

যুক্তরাষ্ট্রের এসইসি থেকে গৌতম আদানি ও সাগর আদানিকে সমন: ২১ দিনের মধ্যে জবাব দিতে হবে

যুক্তরাষ্ট্রের এসইসি থেকে গৌতম আদানি ও সাগর আদানিকে সমন: ২১ দিনের মধ্যে জবাব দিতে হবে

যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গৌতম আদানি এবং তার ভাই সাগর আদানিকে একটি সমন পাঠিয়েছে। ২,২০০ কোটির ঘুস কেলেঙ্কারি সম্পর্কিত সোলার পাওয়ার চুক্তি সংক্রান্ত মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য যুক্তরাষ্ট্রে ডেকে পাঠানো হয়েছে। শনিবার আহমেদাবাদে দুই শিল্পপতির বাড়িতে সমনের চিঠি পৌঁছেছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট ২১ নভেম্বর আদানি গোষ্ঠীর দুই শীর্ষ সদস্যের বিরুদ্ধে সমনের বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিঠি পাওয়ার পর ২১ দিনের মধ্যে তাদেরকে সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশনের কাছে জবাব দিতে হবে। চিঠি পাওয়ার পরের দিন থেকেই সময় গণনা শুরু হবে। আত্মপক্ষ সমর্থনে তাদের বক্তব্য আদালতকে জানাতে হবে, অন্যথায় আদালত তার নিয়ম অনুযায়ী রায় ঘোষণা করবে।

এদিকে, গত বুধবার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে যে, আদানি গোষ্ঠী ভারত সরকারের শীর্ষ কর্মকর্তাদের সোলার বিদ্যুৎ প্রকল্পের জন্য ২৬.৫ কোটি ডলার ঘুস দিয়েছে। মার্কিন আদালত এই অভিযোগে গৌতম আদানি, সাগর আদানিসহ আরও ৭ জনকে অভিযুক্ত করেছে। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

এখন দেখার বিষয়, এই মামলা কিভাবে এগোতে থাকে এবং আদানি গোষ্ঠী কীভাবে এই গুরুতর অভিযোগের বিরুদ্ধে তাদের প্রতিরক্ষা তৈরি করে।


Post a Comment

1 Comments

  1. পাপ করলে তো প্রায়শ্চিত্ত করতেই হবে!!!!

    ReplyDelete