Editors Choice

3/recent/post-list

ঢাকা মহানগর পুলিশের কমিশনারের হুঁশিয়ারি: মামলা না নিলে এক মিনিটে বরখাস্ত হবে ওসি

ঢাকা মহানগর পুলিশের কমিশনারের হুঁশিয়ারি: মামলা না নিলে এক মিনিটে বরখাস্ত হবে ওসি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো: সাজ্জাত আলী বলেছেন, ঢাকা শহরের কোনো থানায় যদি মামলা না নেয়া হয়, তবে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এক মিনিটের মধ্যে বরখাস্ত করা হবে।

আজ সোমবার ডিএমপি সদর দফতরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালকদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন। বৈঠকে অংশগ্রহণকারী একজন রিকশাচালক অভিযোগ করেন যে, কামরাঙ্গীরচর এলাকায় তাকে রোববার এবং পূর্বে একদিন মারধর করা হয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএমপি কমিশনার বলেন, “আপনি কেন মামলা করেননি? যদি মামলাযোগ্য ঘটনা ঘটে থাকে, তবে অবশ্যই থানা ওসি মামলাটি গ্রহণ করবেন। যদি মামলা না নেয়, তাহলে সেই থানার ওসিকে এক মিনিটের মধ্যে বরখাস্ত করা হবে।”

কমিশনার আরও বলেন, “রিকশা বা অটোরিকশা চালকদের বিরুদ্ধে চাঁদাবাজি একেবারেই সহ্য করা হবে না। গরিবদের কষ্টার্জিত টাকা কেউ নিতে পারবে না। স্থানীয় মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগাভাগি করে খায়, তবে পুলিশ যদি চাঁদাবাজির সাথে যুক্ত হয়, তাহলে তার কোনো রক্ষা নেই।”

চাঁদাবাজি বন্ধে একটি কমিটি গঠনের কথা জানিয়ে তিনি বলেন, “রিকশাচালকরা থানার ওসির সঙ্গে একটি কমিটি গঠন করবেন, যা চাঁদাবাজি বন্ধে কার্যকর ভূমিকা রাখবে।”

বৈঠকের শুরুতে, রিকশাচালকদের একটি প্রতিনিধিদল ডিএমপি সদর দফতরে কমিশনারের সাথে বৈঠক করতে আসে। বৈঠকে রিকশাচালকরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তারা জানান, জীবিকা নির্বাহের জন্য তাদের অটোরিকশা মূল সড়কে উঠতে হয়, কিন্তু কিছু এলাকায় তাদের গলিতেও প্রবেশ করতে দেয়া হয় না, যা তাদেরকে বাধ্য করে মূল সড়কে উঠতে। তারা কমিশনারের সহযোগিতা কামনা করেন।

Post a Comment

1 Comments

  1. এরকম বাংলাদেশই তো আমরা দেখতে চাই।

    ReplyDelete