আন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, ৫ নতুন উপদেষ্টা শপথ নিতে যাচ্ছেন
আন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারে আরও ৫ জন উপদেষ্টা যোগ দিচ্ছেন। শপথ গ্রহণের অনুষ্ঠানটি আজ সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, নতুন উপদেষ্টাদের জন্য ৫টি সরকারি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে এবং তাদেরকে ইতোমধ্যে ফোন করে শপথ গ্রহণের সময় জানানো হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন। শপথ গ্রহণের জন্য তাদেরকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে মোট ২১ জন উপদেষ্টা রয়েছেন। আজ নতুন ৫ জন উপদেষ্টা যোগ হলে, পরিষদের সদস্য সংখ্যা ২৬ জনে পৌঁছাবে। বেশ কিছুদিন ধরে মন্ত্রিসভার আকার বাড়ানোর গুঞ্জন শোনা গেলেও, ঠিক কারা নতুন উপদেষ্টা হচ্ছেন, তা এখনও নিশ্চিত হয়নি।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতিত হওয়ার পর, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার শপথ নেয়।


2 Comments
সরকারের কাজে গতি আসবে!
ReplyDeleteনতুনদেরকে অভিনন্দন!!!!
ReplyDelete