পশ্চিমবঙ্গের মন্ত্রীর বাংলাদেশকে নিয়ে মন্তব্য: 'ভারত ছাড়া বাংলাদেশের অস্তিত্ব থাকবে না
সম্প্রতি ভারত ও বাংলাদেশের সেনাপ্রধানদের মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির লক্ষ্যে। তবে, ঠিক সেই সময়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী ও কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশনের মেয়র ফিরাদ হাকিম বাংলাদেশ নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছেন।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে সংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম বলেন, "ভারত ছাড়া বাংলাদেশের অস্তিত্ব থাকবে না।" তাঁর এই মন্তব্য কার্যত হুঁশিয়ারির সুরে ছিল। মন্ত্রী জানান, যদিও পররাষ্ট্রনীতি নিয়ে মন্তব্য করা তার কাজ নয়, তবে তিনি মনে করেন যে বর্তমান পরিস্থিতি খুবই সমস্যাযুক্ত।
তিনি আরও বলেন, "ভারত ও বাংলাদেশ একসময় অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারত যে অবদান রেখেছিল, সেটা ভুলে যাওয়া উচিত নয়। মুক্তিযুদ্ধের সময় ভারতের অতি গুরুত্বপূর্ণ সহায়তা ছিল, আর বাংলাদেশকে তখন আশ্রয়ও দেওয়া হয়েছিল ভারতের মাটিতে।"
হাকিমের মতে, "ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকতে পারে না।" তাঁর এই মন্তব্য বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের ভূমিকা পুনরায় স্মরণ করিয়ে দেয়।
বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের মন্ত্রীর এই মন্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি করতে পারে এবং আন্তর্জাতিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য এবং সাংস্কৃতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এদিকে, ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সম্পর্কিত তাদের নীতি সুনিশ্চিত করতে বরাবর নমনীয় এবং সম্মানজনক কূটনৈতিক অবস্থান গ্রহণ করে আসছে। কিন্তু ফিরহাদ হাকিমের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের সুত্রে আরও একটি নতুন বিতর্কের জন্ম দিলো ফিরহাদ হাকিমের এই বক্তব্য, যা ভবিষ্যতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।


2 Comments
আপনার এই মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ!!! তবে একটি প্রবাদ আছে -"আপনাকে বড় বলে বড় সে নয়,লোকে যাকে বড় বলে বড় সে হয়।"
ReplyDeleteদাত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
ReplyDelete