Editors Choice

3/recent/post-list

ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের অংশগ্রহণ নিয়ে নতুন তথ্য দিল পেন্টাগন

ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের অংশগ্রহণ নিয়ে নতুন তথ্য দিল পেন্টাগন

ইউক্রেন যুদ্ধে শিগগিরই উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার পক্ষে অংশগ্রহণ করতে পারে, এমন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ২৩ নভেম্বর শনিবার এ বিষয়ে কথা বলেন।

অস্টিন জানান, তাদের ধারণা অনুযায়ী, রাশিয়ার সীমান্ত এলাকা কুরস্কে প্রায় ১০ হাজার উত্তর কোরিয়ার সেনা অবস্থান নিয়েছে এবং তারা রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করবে। প্যাসিফিক অঞ্চলে ফিজি সফরের সময় অস্টিন বলেন, "রাশিয়ার সামরিক কাঠামোর ওপর ভিত্তি করে উত্তর কোরিয়ার সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এবং শীঘ্রই তারা যুদ্ধের মাঠে প্রবেশ করবে," তবে ঠিক কখন তারা যুদ্ধে অংশ নিবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেননি তিনি।

এদিকে, দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এবং গবেষণা সংস্থাগুলি বৃহস্পতিবার জানায়, রাশিয়া উত্তর কোরিয়াকে সেনা পাঠানোর বিনিময়ে পিয়ংইয়ংকে তেল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য অর্থনৈতিক সহযোগিতা প্রদান করছে।

এছাড়া, রাশিয়া উত্তর কোরিয়ার সেনাদের পাঠানোর পরিপ্রেক্ষিতে সতর্কতা জারি করেছে এবং মস্কো জানিয়েছে, তারা ৫০ হাজার সেনা প্রস্তুত রেখেছে, যারা সীমান্তে দখল করা অঞ্চলের পুনরুদ্ধারে সক্ষম হবে।


Post a Comment

1 Comments

  1. ধরণীতে শান্তির বৃষ্টি বর্ষিত হোক!!!

    ReplyDelete