শেখ হাসিনা ট্রাম্পের ছবি আশ্রয় করে বাঁচতে চান: মেজর হাফিজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা এখন আরেক দেশে বসে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি আশ্রয় করে বাঁচতে চান।
রোববার জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত *‘ঐতিহাসিক ৭ নভেম্বর: শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ও বাংলাদেশের উন্নয়ন’* শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মেজর হাফিজ বলেন, "শেখ হাসিনা কত নিষ্ঠুর, কত ছাত্র হত্যা করেছেন, রাষ্ট্রক্ষমতার জন্য কত নির্মম ছিলেন—এসব কথা আল্লাহর গজব হয়ে তাদের ওপর পড়েছে। এখন আরেক দেশে বসে ট্রাম্পের ছবি আশ্রয় করে উনি বাঁচতে চান।"
তিনি আরও বলেন, "ওনার সাহস থাকলে বাংলাদেশে আসেন। এত বড় বড় কথা বলেন, তবে সাহস থাকলে দেশে এসে এর মোকাবিলা করুন। এখন জিয়াউর রহমান নেই, তবে তার দল বিএনপি এখনও আছে এবং জিয়াউর রহমানের জাতীয়তাবাদ বেঁচে আছে। আমরা সবাই মিলে এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব।"
আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মওাজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. শফিকুল ইসলাম।


3 Comments
ওনার অপরাধের শাস্তি উনি অবশ্যই পাবেন এবং তা এই দেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ।
ReplyDeleteখরকুটো নিয়ে বাচার চেষ্টা।
ReplyDeleteঅযোগ্যরা নিজের যোগ্যতা নাই। তাই অন্যের উপর ভর দিয়ে চলতে চায়।
ReplyDelete