ধর্মীয় সম্প্রীতি নষ্টের পায়তারা করছে একটি গোষ্ঠী: আফম খালিদ হোসেন
ধর্মীয় সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন। তার মতে, সম্প্রতি আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ড সেই ষড়যন্ত্রের একটি অংশ। শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর বাউফল ফাউন্ডেশনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘‘আইনজীবী সাইফুল হত্যার ঘটনা ঘটিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে, কিন্তু দেশের জনগণ তাদের চক্রান্তে পা দেয়নি। বরং সহনশীলতা ও ধৈর্যের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করেছে।’’
এসময় সাইফুল ইসলামের পরিবারকে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন ড. আফম খালিদ হোসেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘দেশে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে, তার আগে ভোটারদের হালনাগাদ করার প্রক্রিয়া চলমান রয়েছে।’’ তিনি সরকারের পক্ষ থেকে ঘোষণা দেন, আগামীতে সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না এবং হজের খরচও ১ লাখ টাকা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘‘যতই পরিস্থিতি বদলাক, দেশের জনগণ যেন জুলাই-আগস্টের চেতনা ধরে রাখতে পারে।’’
এছাড়া, অনুষ্ঠানে শহিদ জুলাই পরিবারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।


2 Comments
অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক!!!
ReplyDeleteঅপরাধী কে বিচারের আওতায় আনতে হবে
ReplyDelete