জরিপে কাছাকাছি জনসমর্থন: শেষ মুহূর্তের প্রচারণায় ট্রাম্প ও হ্যারিস
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ার জন্য শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন দুই প্রতিদ্বন্দ্বী, কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক জরিপগুলোতে দেখা যাচ্ছে, দুই প্রার্থীর জনসমর্থন প্রায় সমান হয়ে আসছে। তাই ব্যবধান বাড়াতে তারা বিভিন্ন কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই নির্বাচনে সুইং স্টেটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
রোববার ট্রাম্প পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ায় প্রচার করেন, যেগুলো মার্কিন নির্বাচনের বড় সুইং স্টেট হিসেবে পরিচিত।
অন্যদিকে, কমলা হ্যারিস গুরুত্বপূর্ণ মিশিগানে প্রচারণা চালান। তিনি কৃষ্ণাঙ্গদের একটি চার্চে গিয়ে বলেন, “এই নির্বাচনের ফলাফল পরবর্তী প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি উল্লেখ করেন, “শুধু কথা নয়, কাজও করতে হবে। গণতন্ত্রের জন্য এবং আমাদের সম্প্রদায়ের জন্য কাজ করা জরুরি।”
হ্যারিস বলেন, “ঈশ্বরের পরিকল্পনায় বিভাজন রোধ করার যথেষ্ট শক্তি রয়েছে। মঙ্গলবারের নির্বাচনে বিশৃঙ্খলা, ভয় ও ঘৃণাকে রোধ করার সুযোগ রয়েছে।” তিনি সামাজিক মাধ্যমে জানান, তিনি মেইল ইন বা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।
অপরদিকে, পেনসিলভানিয়ায় প্রচারণাকালে ট্রাম্প বলেন, “আমি একটি দুর্নীতিগ্রস্ত ডেমোক্রেটিক মেশিনের বিরুদ্ধে লড়াই করছি। নির্বাচিত হলে, আমি পুরো ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবো।” তিনি জানান, “আমি অনুপ্রবেশ বন্ধ করে দেব। জো বাইডেন ও কমলা হ্যারিসের জন্য বিপুল পরিমাণ অপরাধী দেশে প্রবেশ করছে।” ট্রাম্প প্রশ্ন করেন, “কখন পরিস্থিতি ভালো ছিল, চার বছর আগে নাকি আজ?”
ট্রাম্প আরও বলেন, “নির্বাচিত হলে আমি দেশকে নতুন স্বর্ণযুগে নিয়ে যাব।” তিনি অভিযোগ করেন, “গতবার তারা নির্বাচনে চুরি করে জয়ী হয়েছিল।”


1 Comments
উন্মাদ লোক একটা!!!
ReplyDelete