Editors Choice

3/recent/post-list

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টে ভর্তি চলছে, ক্লাস অনলাইনে

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টে ভর্তি চলছে, ক্লাস অনলাইনে


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের অধীনে মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (এমডিএম) প্রোগ্রামের তৃতীয় ব্যাচ, জানুয়ারি ২০২৫ এর জন্য ভর্তি আবেদনের কার্যক্রম শুরু হয়েছে। ক্লাসগুলো অনলাইনে অনুষ্ঠিত হবে এবং প্রতি শুক্র ও শনিবার টিউটোরিয়াল ক্লাস পরিচালিত হবে।

যেকোনো শিক্ষার্থী, যিনি শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ করেন, তিনি এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। প্রোগ্রামটি দুই বছর মেয়াদি এবং চার সেমিস্টারে (প্রতি সেমিস্টার ছয় মাস) মোট ১৬টি কোর্স (৬৪ ক্রেডিট) সম্পন্ন করতে হবে। এমডিএম প্রোগ্রামের রেজিস্ট্রেশনের মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বহাল থাকবে, এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা প্রোগ্রামটি সম্পন্ন করার সুযোগ পাবেন।

**আবেদনের যোগ্যতা:**  
মানবিক, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা বা যেকোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে তিন বা চার বছর মেয়াদি স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকা শিক্ষার্থীরা এমডিএম প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্য বিবেচিত হবেন।


Post a Comment

1 Comments

  1. সুন্দর পদক্ষেপ। আগ্রহী প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ।

    ReplyDelete