নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার, চারজনকে কমিশনার হিসেবে নিয়োগ
সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিনকে বাংলাদেশের নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৪) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
এছাড়া, পৃথক একটি প্রজ্ঞাপনে আরো চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নতুন নির্বাচন কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব মো: আনোয়ারুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ, এবং সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ।
নির্বাচন কমিশনার নিয়োগের জন্য একটি সার্চ কমিটি গঠন করা হয়েছিল, যা প্রস্তাবিত ১০ জনের একটি তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেয়। এর পরিপ্রেক্ষিতে আজকের এই নিয়োগ কার্যকর হয়।
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের নির্বাচন প্রক্রিয়ার সার্বিক তত্ত্বাবধানে নতুন উদ্যম ও স্বচ্ছতা আসবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

4 Comments
Welcome
ReplyDeleteOvinondon
ReplyDeleteGo Ahead
ReplyDeleteআমরা একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন চাই যেখানে নাগরিকদের ভোটের অধিকার থাকবে।
ReplyDelete