Editors Choice

3/recent/post-list

হেমন্তের প্রশ্ন: কেন শেখ হাসিনাকে ভারতে ঠাঁই দেওয়া হলো?

হেমন্তের প্রশ্ন: কেন শেখ হাসিনাকে ভারতে ঠাঁই দেওয়া হলো?


ভারতের ঝাড়খন্ড রাজ্যের নির্বাচনী প্রচারে গিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সমস্যার প্রসঙ্গে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ সময় তিনি পশ্চিমবঙ্গের বিষয়টিও তুলে ধরেন। শাহের এই মন্তব্যের জবাবে ঝাড়খন্ড মুক্তি মোর্চার প্রধান এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, "কেন শেখ হাসিনাকে ভারতে ঠাঁই দেওয়া হলো?"

গাড়োয়া বিধানসভায় দলীয় প্রার্থীর হয়ে প্রচারের সময় শাহ এবং কেন্দ্রীয় সরকারকে একযোগে আক্রমণ করেন হেমন্ত। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেছেন, অভিযোগ করে বলেন যে কেন্দ্র এবং বিজেপি নেতারা বাংলাদেশ বিষয়ে দ্বৈত ভূমিকা নিচ্ছেন। হেমন্ত বলেন, "মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে। তিনি বলেছিলেন, দেশের সকল অংশকে সমান অধিকার দেওয়া হবে। তাহলে কেন হাসিনার হেলিকপ্টার ভারতে নামতে দেওয়া হলো?"

এদিকে, শাহ দাবি করেছেন যে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সরকার চাইলে সীমান্ত পেরিয়ে আসা অনুপ্রবেশকারীদের আটকাতে পারে। তিনি প্রতিশ্রুতি দেন যে, ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের জমি কেড়ে নেওয়া হবে এবং তাদের বিতাড়িত করার জন্য কঠোর আইন প্রণয়ন করা হবে। হেমন্ত শাহকে পাল্টা প্রশ্ন করেন, "সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব কি কেন্দ্রের নয়? রাজ্য সরকারের এখানে কী করার আছে?"

ঝাড়খণ্ডে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য জোট বেঁধে লড়াই করছে ‘ইন্ডিয়া’ শিবিরের শরিকেরা। জেএমএম, কংগ্রেস, আরজেডি ও সিপিআইএমএল লিবারেশন মোট ৪৩, ৩০, ৬ এবং ৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। নির্বাচনের ভোটগ্রহণ হবে ১৩ ও ২০ নভেম্বর, এবং গণনা হবে ২৩ নভেম্বর।


Post a Comment

1 Comments

  1. আপনি এই সহজ প্রশ্নের উত্তর জানেন না!!! মেয়েরা বিয়ের পর বাপের বাড়িতে আর কত দিন থাকবে বলুন তো?শ্বশুর বাড়িত তো যেতেই হবে তাই না???

    ReplyDelete