আওয়ামী লীগকে কঠোর হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের
আগামীকাল (১০ নভেম্বর) রোববার বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। তবে, এই কর্মসূচিকে ফ্যাসিবাদী উল্লেখ করে আওয়ামী লীগকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম। তিনি বলেছেন, দেশের ভেতরে আওয়ামী লীগকে কোনো সভা, সমাবেশ কিংবা মিছিলের সুযোগ দেয়া হবে না।
শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে শফিকুল আলম এ মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে প্রতিবাদ করার সুযোগ তাদের নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে যদি কেউ সভা, সমাবেশ বা মিছিল করার চেষ্টা করে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোরভাবে মোকাবিলা করবে।
প্রেস সচিব আরও বলেন, অন্তর্বর্তী সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গ করার কোনো প্রচেষ্টাকে বরদাস্ত করবে না।
এদিকে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে আগামী রোববার বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের ডাক দেয়। পোস্টে দলটি নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে।
এই পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে, এবং আগামীকাল আওয়ামী লীগের কর্মসূচি দেশের রাজনৈতিক পরিবেশে নতুন আলোচনার জন্ম দিতে পারে।


2 Comments
বেদম পিটুনি দিয়ে তাড়িয়ে দিতে হবে।
ReplyDeleteএদেরকে কঠোর হস্তে দমন করা প্রয়োজন। ফাজিল দল একটা।
ReplyDelete